২০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

জেলা কারাগারে সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম

জেলা কারাগারে সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

রোববার (২০ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুছ।

পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক অসীম চন্দ্র দে, পরিচ্ছন্ন সুপারভাইজার বেনজীর আহমেদ এবং সিএস (অ্যাডমিন) রোহান চৌধুরী।

এ সময় জেলা কারাগারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণসহ আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।

সিটি করপোরেশন জানিয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়