২০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

এক বছরে গ্রাহকের আস্থা, কে’স ক্যাফের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

এক বছরে গ্রাহকের আস্থা, কে’স ক্যাফের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

এক বছর আগে যাত্রা শুরু। সময়ের হিসাবে খুব বেশি দীর্ঘ নয়। তবে এই অল্প সময়েই গ্রাহকদের ভালোবাসা ও আস্থা অর্জনের দাবি করছে নারায়ণগঞ্জের স্টাফ কোয়ার্টার এলাকার কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিক রেস্টুরেন্ট। নানা স্বাদের খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবাকে সঙ্গী করে পথচলার এক বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর জামতলা এলাকায় সন্ধ্যায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অতিথি, শুভাকাঙ্ক্ষী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কেক কেটে উদযাপন করা হয় দিনটি। 

অনুষ্ঠানে ছিল উৎসবের আমেজ, ছিল প্রতিষ্ঠানের এক বছরের পথচলার স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

অনুষ্ঠানে ফকির গ্রুপের ডিএমডি এফ এম জামান নিয়াজ, পরিচালক এফএম জামান ফাবি, পিএইচ শিপিং লিমিটেডের চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিকের কর্ণধার ফকরুল ইসলাম রাহাত, আজাদ রিফাত ফাইবার্স (প্রা.) লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, মাহমুদুল ইসলাম রিফাতসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার প্রথম বছরেই গ্রাহকদের কাছে পরিচিতি ও আস্থা তৈরি করাকে নিজেদের বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, খাবারের মানের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত সেবা এবং খাবারের বৈচিত্র্যই কে’স ক্যাফের প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়িয়েছে।

রেস্টুরেন্টটির খাবারের তালিকায় রয়েছে পিৎজা, পাস্তা, স্যুপ, শেক, জুস, কফি ও বিভিন্ন ধরনের ডেজার্ট। গ্রাহকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে সামনে আরও নতুন খাবার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দাঁড়িয়ে এক বছরের পথচলা নিয়ে কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিকের কর্ণধার ফকরুল ইসলাম রাহাত বলেন, ‘এক বছর আগে যে স্বপ্ন নিয়ে কে’স ক্যাফের যাত্রা শুরু করেছিলাম, আজ গ্রাহকদের ভালোবাসা ও আস্থায় সেই পথচলা আরও শক্ত হয়েছে। আমাদের কাছে শুধু ব্যবসা নয়, গ্রাহকদের সন্তুষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবসময় মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘কে’স ক্যাফের এই পথচলায় যারা শুরু থেকে পাশে ছিলেন, বিশেষ করে আমাদের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও উন্নত সেবা ও নতুন নতুন খাবার নিয়ে গ্রাহকদের পাশে থাকতে চাই।’

প্রতিষ্ঠানের জন্য প্রথম বছর যেমন পথচলার শুরু, তেমনি সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয়ের সময়ও। সেই প্রত্যয় নিয়েই কে’স ক্যাফে এন্ড রেড চপিস্টিকের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়