০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা শাখার সভাপতি আয়ান আরিজ শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মহিউদ্দিন জামীল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, সাধারণ সম্পাদক শামসুর রহমান, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, সহসভাপতি যোবায়ের তানভীর, সহসাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়