০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন

ফতুল্লায় ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয় উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার পৌষার পুকুরপাড় এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, পৌষার পুকুরপাড় পঞ্চায়েত ও মসজিদ কমিটির সভাপতি মো. মুসলিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবদুল বারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।

অতিথিরা আশা প্রকাশ করেন, ‘অনিবার্ণ ক্রীড়া সংঘ’ স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়