০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ, বন্দর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সোনাকান্দা ঋষিপাড়া থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে বন্দর ঋষিপাড়া, রুপালী, বাবুপাড়া, বন্দর বাজার, আমিন আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শোভাযাত্রার সঙ্গে মিলিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, মহানগর শাখার সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শ্রী অরুন দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক অজয় সূত্রধর।

এ ছাড়া বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন, বন্দর উপজেলা শাখার সভাপতি শ্রীহরি সাহা, সহ-সভাপতি অবনী রঞ্জন হালদার ও নারায়ণ বর্মন, সাংগঠনিক সম্পাদক কার্তিক সূত্রধর এবং সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় সোনাকান্দা ঋষিপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বন্দর উপজেলা শাখার সভাপতি শ্রীহরি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুজন চন্দ্র দাস।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পরে নারায়ণগঞ্জ শহরে আয়োজিত কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়