মাদরাসা শিক্ষার মানোন্নয়নে ইসলামিয়া কামিল মাদরাসায় মতবিনিময় সভা শনিবার
মাদরাসা শিক্ষার মানোন্নয়ন এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসাকে জেলার অন্যতম মডেল মাদরাসায় উন্নীত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং মাদরাসা ব্যবস্থাপনা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল।
মুখ্য আলোচক হিসেবে থাকবেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও মাদরাসা ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. রায়হান কবির।
আয়োজকরা জানান, মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসাকে জেলার অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে।





































