০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত নেতা আব্দুস সাত্তারের সুস্থতা কামনায় দোয়া

জামায়াত নেতা আব্দুস সাত্তারের সুস্থতা কামনায় দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর থানার সাবেক আমীর ও আইবিডব্লিউ মহানগর সভাপতি এবং ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাঁর নিজ বাসভবনে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মস্তিষ্কে দুটি জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে আব্দুস সাত্তার আনসারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি কথা বলতে পারছেন না এবং তাঁর শারীরিক নড়াচড়াও প্রায় বন্ধ রয়েছে।

অসুস্থ নেতার খোঁজখবর নেওয়া ও তাঁর আশু আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দীন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন এবং বন্দর থানা জামায়াতের আমীর ফজলুল হাই জাফরি।

দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সদা হাস্যোজ্জ্বল, কর্মচঞ্চল ও প্রাণবন্ত আব্দুস সাত্তার আনসারীর বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য নারায়ণগঞ্জ মহানগরীসহ দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়