০১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৯, ১ সেপ্টেম্বর ২০২৬

গণতান্ত্রিক আইনজীবী সমিতির কর্মী সভা অনুষ্ঠিত

গণতান্ত্রিক আইনজীবী সমিতির কর্মী সভা অনুষ্ঠিত

গণতান্ত্রিক আইনজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু তাহের।

সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট জিয়া হায়দার দীপ্তি, জাহিদুল হক দীপু, জিয়াউল ইসলাম কাজল, মো. জসীমউদ্দিন, আবু ইশতিয়াক সিদ্দিকী, অ্যাডভোকেট ঝর্ণা, আয়েশা আক্তার, অ্যাডভোকেট আলো ও আশরাফসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী জেলা ও জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সম্মেলনকে সফল করতে আইনজীবীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ব্যাপক প্রচারণা চালানোর বিষয়ে আলোচনা করেন নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়