নারায়ণগঞ্জ ক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া
নারায়ণগঞ্জ ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব ক্লাবের নামাজঘরে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর অনন্য অবদান এবং শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পরে দেশ, জাতি, নারায়ণগঞ্জ ক্লাবের সার্বিক কল্যাণ এবং ক্লাবের সকল সদস্যের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব (বাবু) ও কাজী আব্দুস সাত্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। অনুষ্ঠানে ক্লাবের বিপুলসংখ্যক সদস্য, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।





































