২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৮, ২৬ আগস্ট ২০২৬

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেছেন।

বুধবার (২৬ আগস্ট) তিনি পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি অফিস পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন এবং কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ মহাপরিচালককে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়