২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক শামসুল হক মারা গেছেন

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক শামসুল হক মারা গেছেন

নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকার ব্যবসায়ী ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক শামসুল হক আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শামসুল হক। মৃত্যুকালে তিনি পরিবার, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামসুল হক বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক পরিচালক ছাড়াও বিসিক শিল্পনগরীর নির্মাণ কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া দেওভোগ একতা সড়ক বায়তুল নূর মসজিদের সাবেক সভাপতি ও সমাজসেবক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে নয়ামাটি ব্যবসায়ী মহল, হোসিয়ারী ব্যবসায়ী ও স্থানীয় সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

জনপ্রিয়