২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪০, ২৬ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামায়াতের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

সিদ্ধিরগঞ্জে জামায়াতের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা শাখার উদ্যোগে ‘সিরাতুন্নবী (সা.) সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সাইনবোর্ড শান্তিধারা পূর্ব এলাকার ১৫ নম্বর ভবনের মিতালি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য উত্তম পথ। দুনিয়ার লোভ-লালসা পরিহার করে সিরাতুল মুস্তাকিম তথা মহান রবের নির্দেশিত পথে ফিরে আসতে পারলেই দুনিয়া ও আখিরাতে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট ও ঢাকা রায়েরবাগ বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মসজিদে নূর মাহমুদপুর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম পিরোজপুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরার সদস্য ও আমির, যাত্রাবাড়ী পূর্ব থানা মো. শাহজাহান খান এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আমির মাহাবুব আলম।

আয়োজকদের দাবি, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়