সদর ইউএনও’র সঙ্গে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রশক্তির নেতারা। পাশাপাশি ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে রাব্বি শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































