০৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ৭ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড

রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে চারজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও মাদক সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারজনকে দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. শাওন মিয়া (২৪), তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. কাশেম (৫৫), তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. গুলজার ভূঁইয়া (৩৮), তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. দিপু মিয়া (২৪)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়