সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, একটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি, পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজন এবং দণ্ডবিধির ২৯০ ধারায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন মারগুব হাসান তামিম, শান্ত (২৬), শিপন (২৬), শাহাবুদ্দিন (৩০), মো. মাহিম (২৬) এবং মোসা. নাদিয়া (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মারগুব হাসান তামিমের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনকে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে, দুইজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং আরও দুইজনকে দণ্ডবিধির ২৯০ ধারায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।





































