জুলাই শহীদদের স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের কবর জিয়ারত ও দোয়া
জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের অধীন শহর শাখা।
মঙ্গলবার (৭ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. আবুল হাশিম, থানা শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেন, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন, শাহ মুহাম্মদ ছগির হোসেন, মুহাম্মদ নাঈম হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।





































