২৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৭, ২৪ জুন ২০২৬

চাষাড়া থেকে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

চাষাড়া থেকে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জের তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) এবং বন্দরের ঘারমোড়া সরদারবাড়ী এলাকার মো. মহিদ সরদারের ছেলে মো. অনিক সরদার (৩৪)।

পুলিশ জানায়, মাহেদী হাসান রাকিব চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং অনিক সরদার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেপ্তারকৃত অনিক সরদারের বিরুদ্ধে বন্দর থানা ও মুন্সিগঞ্জ সদর থানায় চারটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়