২৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৩, ২৪ জুন ২০২৬

চর সৈয়দপুরে ছুরি ও লুণ্ঠিত টাকাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চর সৈয়দপুরে ছুরি ও লুণ্ঠিত টাকাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত একটি ছোরা ও লুণ্ঠিত টাকাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৪ জুন) ভোর ৪টা ১৫ মিনিটে সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার লাইলী পাগলীর মাজার সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চর সৈয়দপুর এলাকার বাসিন্দা জাকির আলমের ছেলে মো. সিহাদ (২৭), এবং একই এলাকার বাসিন্দা শাহজাহানের ছেলে রিয়াদ (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই করে পালানোর সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সব ধরনের অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়