২২ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ২২ জুন ২০২৬

চেকপোস্ট ও নিরাপত্তা টহল জোরদার করেছে র‌্যাব-১১

চেকপোস্ট ও নিরাপত্তা টহল জোরদার করেছে র‌্যাব-১১

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নারায়ণগঞ্জে চেকপোস্ট ও নিরাপত্তা টহল জোরদার করেছে র‌্যাব-১১। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের অংশ হিসেবে এ কার্যক্রম আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে তারা।

র‌্যাব-১১ জানায়, জাতীয় স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়