২১ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ২১ জুন ২০২৬

আপডেট: ২০:৫১, ২১ জুন ২০২৬

কবরস্থান ও মসজিদের উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মেহেদীর সাক্ষাৎ

কবরস্থান ও মসজিদের উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মেহেদীর সাক্ষাৎ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুরস্থ জান্নাতুল বাকী কবরস্থান এবং কলাগাছিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেহেদী হাসান।

রোববার (২১ জুন) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে কবরস্থান ও মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মীয় ও জনকল্যাণমূলক এ দুই প্রতিষ্ঠানের উন্নয়নকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও করণীয় বিষয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করা হয়।

সাক্ষাৎ শেষে মেহেদী হাসান আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় কবরস্থান ও মসজিদের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়িত হবে, যা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়