২২ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৭, ২২ জুন ২০২৬

গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

গ্লোবাল অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে দীর্ঘদিনের অবদান ও গুণগত মান নিশ্চিতকরণে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।

সম্প্রতি অনুষ্ঠিত ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ তিনি ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি অ্যাস্যুরেন্সে উৎকর্ষতার স্বীকৃতি লাভ করেন। এই অর্জনের মাধ্যমে তিনি দেশের ব্যবসায়িক অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় আসেন।

মোহাম্মদ সোহাগ দেশের অন্যতম কৃষিভিত্তিক শিল্পগোষ্ঠী মিম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও লজিস্টিকস খাতে সমন্বিত ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ডস কমিটির মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান এবং নৈতিক ব্যবসায়িক চর্চার কারণেই তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছেন। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিতকরণে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

আয়োজকরা আরও বলেন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বাংলাদেশের কৃষি ও খাদ্যপণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে করপোরেট সুশাসন, দক্ষ জনবল এবং উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মোহাম্মদ সোহাগের নেতৃত্বে মিম শরৎ গ্রুপ শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত অবস্থান গড়ে তুলছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ব্যবসায়িক সফলতার পাশাপাশি বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের জন্য একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়