০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১২:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৫ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন রোববার

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৫ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন রোববার

নারায়ণগঞ্জের আলোচিত কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড ও বিচারহীনতার ১৫৫ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আলোক প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৫ মাস। শেখ হাসিনার নির্দেশে তার সরকার দীর্ঘ সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ কওে রেখেছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছর সময় অতিবাহিত করলেও এখনো অভিযোপত্র আদালতে জমা দিয়ে বিচার প্রক্রিয়া তারাও শুরু করে নাই। ত্বকী হত্যা দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।

সর্বশেষ

জনপ্রিয়