০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১২:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি প্রার্থী আজাদের সশস্ত্র রিটেইনারকে অস্ত্র বহনের অনুমতি

বিএনপি প্রার্থী আজাদের সশস্ত্র রিটেইনারকে অস্ত্র বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োগকৃত তার সশস্ত্র রিটেইনারকে বৈধ লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি চেয়ে সিনিয়র সচিব বরাবর আবেদন করেন। দাখিলকৃত ওই আবেদনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়