৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৮, ২৯ নভেম্বর ২০২৬

সোনাকান্দা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সোনাকান্দা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫১ নম্বর সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুক্তা বেগম ও সাঈদা সুলতানা।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বন্যা আক্তার নদীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজেদা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক মো. নুর জাহিদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আহাম্মদ আলী, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুদুজ্জামান, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাঠান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মাসুমা আক্তার সুমা, সদস্য গোলাম মোস্তাক, পনির হোসেন জীবন, সমাজসেবক মো. রিপন মিয়া, মো. মনির হোসেন এবং দৈনিক আজকের নীর বাংলার স্টাফ রিপোর্টার মো. বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।

আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এবার বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির ৭২ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯ জন সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়