রূপগঞ্জে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা পূর্বপাড়া বায়তুল মা'মুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে তারাব পৌরসভার বরপা এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
তারাব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ক্বারী ও হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। প্রধান অতিথি ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান আইয়ুবী, মুফতি নাজমুল হাসান আরিফী, তারাব পৌর বিএনপির সহসভাপতি বাবুল শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, যুবকদের উদ্যোগে এমন একটি সুন্দর ওয়াজ মাহফিল আয়োজন প্রশংসনীয়। যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সুন্দর সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।





































