০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৬, ৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটজনের কারাদণ্ড

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ নভেম্বর) রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যে জানানো হয়, মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধে জড়িত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়