০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৬, ৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযানে প্রায় ৬০০ কাব স্কাউট

ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযানে প্রায় ৬০০ কাব স্কাউট

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশ নেয়।

শনিবার (৭ নভেম্বর) ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ স্কাউটসের সদস্য, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযানে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়