০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৭, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৭, ৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে প্রথম হিপো স্টুডেন্ট সামিট, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

নারায়ণগঞ্জে প্রথম হিপো স্টুডেন্ট সামিট, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

নারায়ণগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘হিপো বাংলাদেশ স্টুডেন্ট সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’। এতে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর আলী আহমেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে হেরিটেজ স্কুল ও বাংলাদেশ অলিম্পিয়াড একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিপো দ্য কনটেস্টের সহ-প্রতিষ্ঠাতা মিস্টার দানিয়েলে পিয়াসেন্টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক ফাতিমা আলম।

এ ছাড়া হেরিটেজ স্কুলের অধ্যক্ষ মো. কাওছার চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্য ও মেধার প্রশংসা করেন।

সামিটে ঢাকার মাস্টারমাইন্ড স্কুলের উত্তরা ও ধানমন্ডি শাখা, বনানীর স্মার্ট ইনোভেশনস স্কুল, কেরানীগঞ্জের লন্ডন স্কুল অব ইংলিশ এবং লালমাটিয়ার শাহাজপথ হাই স্কুল অংশ নেয়।

নারায়ণগঞ্জ থেকে অংশ নেয় হেরিটেজ স্কুল, চেঞ্জেস স্কুল, বেইলি স্কুল ও হিট সেন্টার।

এ ছাড়া চট্টগ্রামের ফুলকি শাহাজপথ বিদ্যালয়, নরসিংদীর এসটিএস ইনস্টিটিউট, কিশোরগঞ্জের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, খুলনার আরডিএম ইন্টারন্যাশনাল স্কুল, কসমো স্কুল অ্যান্ড কলেজ এবং আফাজউদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।

আয়োজক প্রতিষ্ঠান হেরিটেজ স্কুল ও বাংলাদেশ অলিম্পিয়াড একাডেমির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

সর্বশেষ

জনপ্রিয়