০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৫, ৭ নভেম্বর ২০২৬

ঢাকায় বিএনপির র‌্যালিতে রানা মুন্সির নেতৃত্বে মহানগর কৃষকদলের মিছিল

ঢাকায় বিএনপির র‌্যালিতে রানা মুন্সির নেতৃত্বে মহানগর কৃষকদলের মিছিল

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে মিছিল নিয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মুন্সির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর কৃষকদলের সিনিয়র সহসভাপতি নাজমুল কবির নাহিদ, সহসভাপতি আক্তার হোসেন সবুজ, সদর থানা কৃষকদলের সভাপতি রানা মুজিব, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, প্রচার সম্পাদক মনির, সদর থানা যুগ্ম আহ্বায়ক মো. মিঠু, ইমন, কুতুব, জামাল, মিজন, ইসলাম, আফজাল, মাসুম, রাজিব হোসেন, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জসিম, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন, ১৩ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক পারভেজ, যুগ্ম সম্পাদক নিপু, আবির, মালা ও উৎসবসহ অন্য নেতাকর্মীরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন।

বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানও নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অংশ নেন। র‌্যালিটি কাকরাইল, হেয়ার রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে অগ্রসর হয়।

রানা মুন্সির নেতৃত্বে অংশ নেওয়া নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের নেতাকর্মীরা র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সর্বশেষ

জনপ্রিয়