০৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ৪ নভেম্বর ২০২৬

বন্দরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

বন্দরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দরে ফরাজিকান্দা-মদনগঞ্জ বাসস্ট্যান্ডের বাইপাস সড়কের সাড়ে ৩৫০ মিটার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদ ও এলজিইডির যৌথ অর্থায়নে এ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নজরুল ইসলাম দিমান।

সংস্কার কাজের আওতায় সড়কের পাশে ৩৫০ মিটার গাইড ওয়াল নির্মাণ এবং বিভিন্ন স্থানের খানাখন্দে আরসিসি ঢালাই দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান। এছাড়া কাজটি তত্ত্বাবধানে ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু সাঈদ, নুর ইসলাম ও পনির হোসেন।

স্থানীয়দের চলাচল নির্বিঘ্ন করতে সড়কটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ

জনপ্রিয়