সিদ্ধিরগঞ্জে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলে সমাপনী অনুষ্ঠান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পূর্ব নিমাইকাশারীতে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।
ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ পেয়ার আহমদ রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মো. আব্দুল আউয়াল, রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. ওমর ফারুক ও প্রধান শিক্ষক ফাতেমা তুজ জোহরা।
অনুষ্ঠানে নবম শ্রেণির টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া স্নাতক তৃতীয় বর্ষে উত্তীর্ণ ১২ জন শিক্ষার্থীকেও পুরস্কার দেওয়া হয়।





































