আড়াইহাজার ও দুই পৌরসভায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা এবং গোপালদী ও আড়াইহাজার পৌরসভায় নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ভিপি জামির হোসেন রনি পৃথকভাবে তিনটি কমিটির অনুমোদন দেন। তিন বছর মেয়াদি এসব কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটি অনুযায়ী, গোপালদী পৌরসভায় মিজানুর রহমান মিশুকে সভাপতি ও আসাদুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আড়াইহাজার পৌরসভায় সাইদুল ইসলাম সোহেলকে সভাপতি, মুরাদ খানকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগে এইচ এম জাকিরকে সভাপতি ও কাওছার আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।





































