০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মাদকসেবনের দায়ে ৩ জনের ২ মাসের কারাদণ্ড

সোনারগাঁয়ে মাদকসেবনের দায়ে ৩ জনের ২ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁ মো. মামুন সরকার তিনজনকে দুই মাস করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন—সিফাত হাওলাদার (১৯), চর ভূলুয়া দক্ষিণপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে; মো. হৃদয় (২২), একই এলাকার আজগরের ছেলে এবং মো. বিজয় (১৯), মুরাদপুর দেওয়ানবাগ এলাকার সাইদুর রহমানের ছেলে। তারা সবাই সোনারগাঁ থানার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আটকের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়