বন্দরে ভোরের সাথীর উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ
নারায়ণগঞ্জের বন্দরে সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টায় উপজেলার সাবদি এলাকার ভাই ভাই টার্ফের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আমির হোসেন। এ সময় সংগঠনের সদস্য অ্যাডভোকেট মো. মতিউর রহমান মতিন, হুমায়ুন কবির, মশিউর রহমান, মুক্তু, পারভেজ, মিঠু, শাহ আলম মাস্টার, আবদুর লতিফ, আবুল হোসেন, কবির, ইউপি সদস্য মুকবিল হোসেন, সাবেক ইউপি সদস্য ইফতিকার ও আতাউর রহমান প্রধানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ‘ভোরের সাথী’ সংগঠনের শতাধিক সদস্য প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করেন। শরীরচর্চার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি স্থানীয় পর্যায়ে ভূমিকা রাখছে।





































