বন্দরে ইয়াবাসহ আড়াইহাজারের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আড়াইহাজারের মাদক ব্যবসায়ী আলম (৪০) কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
গত সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে বন্দর থানার মদনগঞ্জ টু ফুরহর সড়কের আমিরের বাড়ী সামনে পাঁকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি আলম আড়াইহাজার থানায় কৃষ্নপুর এলাকার জয়নাল আবেদীন মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার এএসআই নূর আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৭(৮)২৬।
পরে গ্রেপ্তারব্যাক্তিকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।





































