এমপি আল আমিনের সঙ্গে জাতীয় যুবশক্তির জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ আগষ্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলা যুবশক্তির আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন, সদস্য সচিব ইমন মালুম এবং মুখ্য সংগঠক নূর জামাল হাসানের নেতৃত্বে সংগঠনটির জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাছের উদ্দিন, সিনিয়র সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু, দপ্তর সম্পাদক মো. পিয়াল এবং জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্ত।
সাক্ষাৎকালে জেলা যুবশক্তির নেতারা সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নারায়ণগঞ্জের যুবসমাজের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে যুবশক্তির ভূমিকা এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।





































