র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আনন্দ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আনন্দ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় উদ্ধার করা অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।





































