১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:১২, ১৫ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশে নেতার মোবাইল চুরি, থানায় জিডি

এনসিপির সমাবেশে নেতার মোবাইল চুরি, থানায় জিডি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির জুলাই সমাবেশে দলটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের মোবাইল চুরি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনার পর ভুক্তভোগী নেতা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি জানান, জুলাই পদযাত্রা চলাকালীন তার ব্যবহৃত মুঠোফোন ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স’ অজ্ঞাত কেউ পকেট থেকে কৌশলে চুরি করেছেন। 

​পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জুলাই সমাবেশের জন্য মঞ্চ স্থাপন করে। সমাবেশের আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা একটি পদযাত্রা করেন। পদযাত্রায় মোবাইলটি পকেটমার হয়।

এ সময় আরও কয়েকজনের মুঠোফোন পকেটমার হয়েছে বলে জানান এনসিপির নেত্রী লুবনা রহমান।

সর্বশেষ

জনপ্রিয়