৩০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৯, ৩০ জুন ২০২৬

সোনারগাঁয়ে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উদযাপন

সোনারগাঁয়ে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাত্তার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ বুলেটিন পাঠকমহলে আস্থা অর্জন করেছে। আগামীতেও সাহসী সাংবাদিকতা ও জনস্বার্থে কাজের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ বুলেটিন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক আমাদের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি একেএম কামরুজ্জামান মিলন, দৈনিক করতোয়ার সোনারগাঁ প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক খবরের কাগজের সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন, ট্রাইব্যুনালের সাংবাদিক এসএম মনির হোসেন, দৈনিক প্রথম সূর্যোদয়ের সংবাদিক আরাফাত হোসেন সিফাত, দৈনিক জবাবদিহির সোনারগাঁও প্রতিনিধি মোতালেব প্রধান, দৈনিক ভোরের চেতনার সাংবাদিক লতিফুর রহমান দিপুসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়