৩০ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৭, ৩০ জুন ২০২৬

খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খোরশেদের দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেলার মাঠে নিম, আম, কাঁঠাল ও পেয়ারা গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করবেন। পরিবেশ, মানুষ এবং জীববৈচিত্র্যের উপকারের কথা বিবেচনা করে সৌন্দর্যবর্ধন বা কেবল কাঠজাতীয় গাছের পরিবর্তে নিম ও বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফাতের ময়দানে নিম গাছ রোপণ করেছিলেন। এ সময় তিনি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নুরুল্লাহ খন্দকার, জুয়েল রানা, আলী নওশাদ তুষার, রানা মুন্সী, সুমন ভূঁইয়া, মুসা মিয়া, মিঠু, মিজানুর রহমান, মোমেন, নুরুল আলম, কামরুল ইসলাম, রাসেল আহম্মেদ মনির, আক্তার হোসেন জাহিদ, মনির, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজানসহ সাবেক মহানগর যুবদলের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়