গোগনগরে মেম্বার প্রার্থী হাসান ফারাজীর সমর্থনে উঠান বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. হাসান ফারাজীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক যুবাইর সরদার।
বিশেষ অতিথি ছিলেন এনসিপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন এবং মুখ্য সংগঠক মো. নুরজ্জামান হাসান।
বৈঠকে মেম্বার পদপ্রার্থী হাসান ফারাজীর প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় বক্তারা স্থানীয় মানুষের প্রত্যাশা, এলাকার উন্নয়ন এবং জনসম্পৃক্ততার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।





































