০৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৩, ৬ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

পরে এলাকাটি তল্লাশি করে একটি ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-১১ জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা গাঁজা সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সোনারগাঁ থানায় জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়