০৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৫, ৫ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে মনির কাসেমীর শোক

বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে মনির কাসেমীর শোক

কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সুচিন্তানগর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মুফতি মনির হোসাইন কাসেমী মরহুম নুরুল ইসলাম লাভলুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, নুরুল ইসলাম লাভলু দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সর্বশেষ

জনপ্রিয়