০৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১১:৪৯, ৬ অক্টোবর ২০২৬

পুলিশের বিশেষ অভিযানে জেলাজুড়ে গ্রেপ্তার ১৫৪

পুলিশের বিশেষ অভিযানে জেলাজুড়ে গ্রেপ্তার ১৫৪

নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদকসেবীই ৯৮ জন।

সোমবার (৫ অক্টোবর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, পরোয়ানাভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী, নিয়মিত মামলার ২ আসামি ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ২৮ মাদকসেবী, এক চোর, পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলার ২ আসামি ও অন্যান্য আইনে ৩ জনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১৮ মাদকসেবী, ২ ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা পুলিশ ২২ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ৬ ডাকাত, পরোয়ানাভুক্ত ৪ জন এবং নিয়মিত মামলার ২ আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী এবং নিয়মিত মামলার ৫ আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া আড়াইহাজার থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়