বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে ছাত্রশক্তির আমিনুলের শোক
সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় ছাত্রশক্তির মহানগর শাখার আহ্বায়ক ও কাশীপুর ইউনিয়নে এনসিপির চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
এর আগে সোমবার বিএনপি নেতা লাভলু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
লাভলুর মৃত্যুত শোক প্রকাশ করে আমিনুল বলেন, “মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলগুলো ক্ষমা করে দিন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।”





































