কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক
কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সুচিন্তানগর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় গিয়াসউদ্দিন মরহুম নুরুল ইসলাম লাভলুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নুরুল ইসলাম লাভলু দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।





































