আড়াইহাজার উপজেলা এনসিপির প্রথম সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ অক্টোবর উপজেলার একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আড়াইহাজার উপজেলা এনসিপির আহ্বায়ক কামাল হাজী। উপজেলা এনসিপির সদস্য সচিব মো. রনি খন্দকারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক আবির হাসান রাসেল।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্থানীয় সমস্যা সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তারা।
এ সময় নতুন নেতৃত্ব তৈরি, নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া উপজেলা এনসিপির ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নিয়মিত সভা ও মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।





































