০৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৩, ৫ অক্টোবর ২০২৬

আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মকর্তা রোকনুজ্জামানসহ রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব-১১ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। ফায়ার সার্ভিসের পক্ষে সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া উপস্থিত ছিলেন।

অভিযানকালে রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে ভূমি দখলমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা ও সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়