বিভা হাসানের নেতৃত্বে শহরে আওয়ামী লীগবিরোধী মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন মহিলা দলের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহিলা দলের সদস্য আফসানা আফরোজ বিভা হাসানের নেতৃত্বে শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আফসানা আফরোজ বিভা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের এসব কর্মকাণ্ড সফল হতে দেবে না। জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’
এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।





































