২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৬, ২২ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগর জামায়াত নেতারা

অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগর জামায়াত নেতারা

নারায়ণগঞ্জের কিল্লারপুলের বাসিন্দা ও ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীকে দেখতে তাঁর বাসায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নেতারা তাঁর বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আবদুল জব্বার, নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম ও শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় নেতারা।

দোয়া ও মোনাজাতে মোস্তাকিম চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়